বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বাদল ছড়া

হাত বাড়িয়ে দিলাম শুধু
মন রেখেছি ঘরে,
বৃষ্টি ভেজা বিকেল ছিল
দৃষ্টি অনেক দূরে।
নাকের তারা কানের দুল
এলোমেলো কেশর,
দোদুল্যমান কঠিন সময়
জীবন একটা হাশর।
সবুজ মাঠে জলের বাসা
মাছের আনাগোনা,
বকের সারি ধ্যানে আছে
জীবন মানেই দানা।
হাশর মাঠে দানার খুঁজে
সবাই গেছে ঘাসে,
অবসরের প্রেমকাহিনি
সারা শহর ভাসে।
ভাসান জলে জগৎ হাসে
হাতের সাথে হাত,
পায়ের সাথে পা চলে না
দিনকে খাচ্ছে রাত।
রাতের পরে সকাল হবে
তোমার হবে ভোর,
কালোর মাঝে সাদা হবে
ঢুকবে এক রোদ্দুর।
আমার হাতে বন্ধু থাকে
রেখায় এলোমেলো,
তোমার হাতে সঞ্জীবনী
সময় কঠিন ভ্যালু।

মেঘের সন্ন্যাস ৪৬