এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষেটের বাছা
৩৫
অবশেষে একে একে ছেলে মেয়ে ও বাড়ী শুদ্ধ সকলের গায়ে পূর্ব্বোক্ত দুর্ব্বার আটি দ্বারা জল ছিটাইয়া ও পাখার বাতাস দিয়া বলিবে;
“জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীপূজা, ষাট ষাট ষাট!”
এক ছিলেন ব্রাহ্মণ। তাঁর ব্রাহ্মণীর সন্তান হ’য়ে বাঁচে না। সন্তান হ’লেই মা ষষ্ঠীর বাহন কালো বেড়াল মুখে ক’রে নিয়ে ষষ্ঠীঠাক্রুণের কাছে ছেলে দিয়ে আস্তো। ব্রাহ্মণের এজন্য দুঃখের সীমা নাই। তিনি ভাবলেন আমার বা বাহ্মণীর যে কি অপরাধ হয়েছে তা’ কিছুই ঠাওরাতে পাচ্ছিনে। যদি