বিষয়বস্তুতে চলুন

পাতা:মেরী কার্পেন্টার - কুমুদিনী মিত্র.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মেরী কার্পেণ্টার্।

 ভারতবাসী এখনও নারীজাতিকে অতি হীন অবস্থা এবং হীন আদর্শের মধ্যে রাখিয়াছেন। নারীগণ যাহাতে সুশিক্ষিতা হইয়া জগতের কার্য্য করিতে পারেন, তাঁহারা নারীদিগকে কি সেই সুযােগ প্রদান করিবেন না? এই মহীয়সী মহিলার জীবনী কি আমাদিগকে শিক্ষা দিতেছে না যে, নারীজীবন অবজ্ঞার বস্তু নহে এবং উপযুক্ত শিক্ষা ও সুযােগ পাইলে, নারীজীবন কত দূর উন্নত এবং মহৎ হইতে পারে? নারী হইয়া জন্মগ্রহণ করিয়া পৃথিবীতে কিছু করিতে পারা যায় কি না, তাহা পুণ্যবতী মেরী কার্পেণ্টারের জীবন হইতে কি দেখিতে পাইতেছি না? তাঁহার অনুষ্ঠিত কার্য্যসমূহ কি সকল পুরুষ এবং রমণীরই অনুকরণীয় নহে?

সম্পূর্ণ

৫৬