বিষয়বস্তুতে চলুন

পাতা:যমের ভুল - বিহারীলাল চট্টোপাধ্যায়.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রিতীক্স চিত্ৰ । প্রথম দৃশ্য । যমপুরি। সিংহাসনোপরি ধৰ্ম্মরাজ যম, চিত্রগুপ্ত ও সভাসদগণ আমিন ও যমদূতগণ দণ্ডায়মান । যম। দূতগণ! অদ্য তোমরা যে সকল নর নারীগণকে মর্ত্য লোক হতে আনয়ন করেছে, একে একে তাদের আমার নিকটে উপস্থিত কর । ১ম-দু। যথা আজ্ঞা দেব ! ( প্রস্থান ও একজন বাবু বেশী মোহা স্তকে আনয়ন । ) যম। এ কে ? চিত্রগুপ্ত। আঞ্জে ইনি একজন মহান্ত, দেবালয় সংগৃহিত অর্থ আপন ভোগপৃহা চরিতার্থ করবার জন্ত ব্যয় করেছেন। বহুতর সাধ্বীসতীর ধৰ্ম্ম নষ্ট কোরেছেন। কাকেও বা অর্থ প্রলোভনে মুগ্ধ করে, কাকেও বা মাদক দ্রব্য ব্যবহার করিয়ে, কাকেও বা বল পূৰ্ব্বক, কাকেও বা ভয় দেখিয়ে, এই রূপ নানাতর উৎকট উৎকট পাপে দেবঅর্থ ব্যয় করেছেন। যম । তবে এযে মহাপাপী। দূতগণ। এই পামরের বস্ত্রালঙ্কার সকলু কেড়ে নিয়ে কুম্ভীপাক নরকে নিক্ষেপ কর। দূত। যথা আজ্ঞা দেব ! [ মহন্তকে লইয়া প্রস্থান ।