রে এক দিন অমলা “হাসিমুখে হিরণ্ময়ীর নিকটে আসিয়া মধুর ভৎর্সনা করিয়া কহিল, “হাঁ গা বাছা, তোমার কি এমনই ধর্ম্ম?”
হিরণ্ময়ী কহিল, “কি করিয়াছি?”
অম। আমার কাছে এতদিন তা বলিতে নাই?
হি। কি বলি নাই?
অম। পুরন্দর শেঠীর সঙ্গে তোমার এত আত্মীয়তা!
হিরণ্ময়ী ঈষল্লজ্জিতা হইলেন, বলিলেন, “তিনি