বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

রত্নাবলী নাটক।

প্রথম অঙ্ক।

নান্দী।

স্তন ভারে আনমিতা
 গিরিজা গেলেন যবে শম্ভু-আরাধনে,
পদাঙ্গুলে ভর দিয়া
 পুষ্পাঞ্জলি শিরে তাঁর দিবেন যতনে
অমনি ত্রিনেত্র তাঁর
 পড়িল তাঁহার পরে অনুরাগ-ভরে।
পারবতী পুলকিতা
 সাধ্বস-কম্পিত-তনু—স্বেদ-বিন্দু ঝরে
লজ্জা-বশে থতমত
 পুষ্পাঞ্জলি হস্ত হতে হইল পতন
 সেই শম্ভু তোমাদের করুন রক্ষণ॥