বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অঙ্ক।


পৃথিবী হয় গো যেন
ধন ধান্যে পরিপূর্ণ, শস্যে ফলবতী।
শশাঙ্ক-সুন্দর-তনু
নরেন্দ্র-চন্দ্রের তাপ ভুঞ্জে বসুমতী॥

নান্দীর পর।

সুত্রধর।—অতি-প্রসঙ্গে প্রয়োজন নাই। অদ্য এই বসন্তোৎসবে, বহুমান-সহকারে আহূত হয়ে, শ্রীহর্ষদেবের যে সকল পাদপদ্মোপজীবী রাজগণ এখানে সমবেত হয়েছেন, তাঁরা আমাকে এই কথা বল্‌চেন; “আমাদের প্রভু শ্রীহর্ষদেব কর্ত্তৃক অপূর্ব্ব আখ্যানে অলঙ্কৃত যে রত্নাবলী নাটিকা রচিত হয়েছে, তার কথা আমরা শ্রবণ-পরম্পরায় শ্রুত আছি, কিন্তু তার অভিনয় কখন দেখিনি। অতএব সর্ব্বজন-হৃদয়ানন্দ সেই রাজার প্রতি সম্মান এবং আমাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন পূর্ব্বক সেই নাটিকাটি আপনারা যথাবৎ অভিনয় করুন”। (পরিক্রমণ পূর্ব্বক অবলোকন করিয়া) এসো, আমরা তবে এখন বেশভূষায় সজ্জিত হয়ে এঁদের অভীষ্ট সিদ্ধ করি। (সভা অবলোকন করিয়া) এই যে! বেশ বোধ হচ্চে, সভাস্থ সমস্ত লোকের মন এখন বিলক্ষণ আকৃষ্ট হয়েছে।

শ্রীহর্ষ নিপুণ কবি,
পরিষৎ গুণগ্রাহী, বৎস-রাজ-চরিত সুন্দর।
নাট্যে দক্ষ মোরা সবে,
সুচারু আধ্যান-বস্তু, গুনীগণ সবে একত্তর,
লভিতে বাঞ্ছিত ফল এই তো গো পূর্ণ অবসর॥