বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অঙ্ক।

বসন্তোৎসব বেশধারী রাজা ও বিদূষক
প্রাসাদোপরি আমীন।

রাজা।—(সহর্ষে অবলোকন করিয়া) সখা বসন্তক!
বিদু।—আজ্ঞা করুন মহারাজ।
রাজা।—

জিত-শত্রু রাজ্য এই,
সুযোগ্য সচিবে ন্যস্ত এ রাজ্যের ভার,
সম্যক্‌-পালিত প্রজা,
প্রশমিত উপদ্রব সর্ব্ব-অত্যাচার।
প্রদ্যোৎ-তনয়া সেই
প্রেয়সী বাসবদত্তা রাণী,
তুমি বসন্তক ওগো
প্রিয় সখা বসন্ত সমানি।
করুন সে কামদেব
নামে মাত্র তুষ্টি অনুভব,
এ তাঁর উৎসব নহে
—আমারি এ মহান্ উৎসব॥

বিদু।—(সহর্ষে) মহারাজ! তা নয়। আপনি যে উৎসবের কথা বল্চেন, আমি বলি সে আপনারও নয়, কামদেবেরও নয়, সে শুধু এই ব্রাহ্মণ বটুরই উৎসব। সে কথা থাক্। এখন ঐদিকে একবার তাকিয়ে দেখুন দিকি মহারাজঃপৌরজনেরা কেমন মধুপানে মত্ত হয়ে, কামিনীজনের স্বেচ্ছাকৃত কণ্ঠলগ্ন হয়ে, পিচ্কারি দিয়ে পরস্পরের গায়ে জলপ্রহার