এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
& R রবীন্দ্র-রচনাবলী অমনি ছুটি পেয়ে আসে সবাই ধেয়ে, হলদে রাঙা সবুজ সাদ কত রকম সাজে জানিস মা গো, ওদের যেন আকাশেতেই বাড়ি, রাত্রে যেথায় তারাগুলি দাড়ায় সারি সারি। দেখিস নে মা, বাগান ছেয়ে ব্যস্ত ওরা কত ! বুঝতে পারিস কেন ওদের তাড়াতাড়ি অত ? জানিস কি কণর কাছে হাত বাড়িয়ে আছে। মা কি ওদের নেইকে ভাবিস আমার মায়ের মতো ? মাতৃবৎসল মেঘের মধ্যে মা গো, যারা থাকে তার আগমায় ডাকে, আমায় ডাকে । বলে, “আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা । সোনার খেলা খেলি আমরা ভোরে, রুপোর খেলা খেলি চাদকে ধরে ।” আমি বলি, ‘যাব কেমন করে।’ তারা বলে, ‘এসো মাঠের শেষে ।