এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
\ყNo) রবীন্দ্র-রচনাবলী ও শুধু অতীতের সুখের স্মৃতিলেশ । তারার দ্রুতপদে কোথায় গেছে সরে— পারে নি সাথে যেতে, পিছিয়ে আছে পড়ে। তাদেরই পানে ও যে নয়ন ছিল মেলি, তাদেরই পথে ও যে চরণ ছিল ফেলি, এমন সময়ে কে ডাকিলে পিছু-পানে একটি আলোকেরই একটু মৃদু গানে। গভরী রজনীর রিক্ত ভিখারিকে ভোরের বেলাকার কী লিপি দিলে লিখে । সোনার-আভা-মাখা কী নব আশাখানি শিশির-জলে ধুয়ে তাহারে দিলে অগনি । অস্ত-উদয়ের মাঝেতে তুমি এসে প্রাচীন নবীনেরে টানিছ ভালোবেসে—