বিষয়বস্তুতে চলুন

পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ত্রয়োদশ সর্গ।

সময়—অপরাহ্ণ।

রাঘবশিবির, রাম-লক্ষ্মণাদি সমাসীন, উভয়ের হরণবৃত্তান্তকথন। অগস্ত্য-
ঋষির আগমন ও শত্রুক্ষয়কর-সবিতাস্তব-বর্ণন; অগস্ত‍্যের বিদায়।
রামচন্দ্রের সবিতান্ত-পাঠ। দেবগণ সহ সবিতৃদেবের
আগমন। যুদ্ধারম্ভ; রাম-রাবণের দ্বৈরথ-যুদ্ধ,
বিমান-যুদ্ধ। উত্তর-প্রত্যুত্তর। রাবণবধ ও
শান্তিঘোষণা।

উথলিছে মহাসিন্ধু আনন্দ-উল্লাসে,
ছুটিছে পবন শীত নীরকণা বহি,
হাসিছেন অংশুমালী নির্ম্মল আকাশে,
“জয় রাম” নাদে লঙ্কা দুলিছে গৌরবে।
রাঘবশিবিরে বসি দর্ভতৃণাসনে
নরনাথ, পার্শ্বে ভ্রাতা ইন্দ্রজিৎ-ঘাতী।
স-শুক্র শশাঙ্কে যথা নিশা-সমাগমে
বেড়ি চারিদিকে হাসে নক্ষত্রমণ্ডলী;
বায়ুসুত, বিভীষণ, সুষেণ সুমতি,