বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর (১৯১৪).pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শিলাদিত্য
১৫

কোণ থেকে সূর্য্যমূর্ত্তি-লেখা সেই পাথরখানা কুড়িয়ে সূর্য্যদেবকে ফেলে মারলেন। যমরাজের মহিষের মাথাটার মত সেই কালো পাথর সূর্য্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মত এক দিকে ঠিকরে পড়ল,—সঙ্গে সঙ্গে গায়েব মুর্চ্ছিত হলেন।

 অনেকক্ষণ পরে গায়েব যখন জেগে উঠলেন তখন সূর্য্যদেব অন্তর্দ্ধান করেছেন, মাথার কাছে শুধু গায়েবী বসে আছে। গায়েব জিজ্ঞাসা করলেন,—“সূর্য্যদেব কোথায়?” গায়েবী তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বল্লে,—“ওই লও ভাই, আদিত্যশিলা। এই পাথর তুমি যার উপর ফেলবে তাঁর নিশ্চয় মৃত্যু। সূর্য্যদেব এটি তোমার দিয়ে গেছেন,আর বলেছেন তুমি তাঁরই ছেলে, আজ থেকে তোমার নাম হল শিলাদিত্য। তোমার বংশ সূর্য্যবংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে, আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্য্যকুণ্ড থেকে সাতটা ঘোড়ার পিঠে সূর্য্যের রথ তোমার জন্যে উঠে আসবে। রথের নাম সপ্তাশ্বরথ। যাও ভাই, সপ্তাশ্বরথে আদিত্যশিলা হাতে পৃথিবী জয় করে এস।” গায়েব বল্লেন,—“তোকে কোথা রেখে যার বোন্?” গায়েবী বল্লে,—“ভাই, আমাকে এই