বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজকাহিনী - অবনীন্দ্রনাথ ঠাকুর (১৯১৪).pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪
রাজকাহিনী

নিয়েছিলেন, যার দীনহীন বেশ একদিন তিনি রাজবেশ দিয়ে ঢেকে দিয়েছিলেন, যাকে তিনি প্রাণের চেয়ে প্রিয় ভেবেছিলেন—হায় রে! সেই অনাথ আজ সমস্ত কৃতজ্ঞতা ভুলে তাঁরই রাজছত্র কেড়ে নিতে আসছে, তখন তাঁর দুই চক্ষে ঝরঝর করে জল পড়তে লাগল।

 তিনি সেই বৃদ্ধ বয়সে একা একদল রাজভক্ত সৈন্য নিয়ে যুদ্ধে গেলেন; সেই যুদ্ধই তাঁর শেষ যুদ্ধ হল; —যুদ্ধক্ষেত্রে বাপ্পার হাতে মান রাজা প্রাণ দিলেন।

 ষোলো বৎসরে, বাপ্পা দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে, হিন্দুমুকুট, হিন্দুসূর্য্য, রাজগুরু, চাকুয়া উপাধি নিয়ে, চিতোরের রাজসিংহাসনে বসলেন। বালিয় ও দেব, দুটি ভাই ভীল, বাপ্পার কপালে রাজতিলক টেনে দিয়ে দুখানা গ্রাম বকশিশ্ পেলে। বাপ্পা সেইদিন নিয়ম করে দিলেন যে, তাঁর বংশের যত রাজা সকলকেই এই দুই ভীলের বংশাবলীর হাতে রাজটীকা নিয়ে সিংহাসনে বসতে হবে। আজও সেই নিয়ম চলে আসছে।

 এই নতুন নিয়ম বাপ্পা রাজস্থানে যখন প্রচলিত কল্লেন, তখন এই ভীলের হাতে রাজটীকা নেবার কথা যে শুন‍্লে, সেই মনে ভাবলে নতুন রাজার এ একটা