ভালো পান-তামাক, না আছে ফুলের বাগিচা, না আছে একটা লোকের মিষ্টি গলা—যার গান শুনলেও ভুলে থাকা যায়। এখানকার লোকগুলাও যেমন কাঠখোট্টা, তাদের গানগুলোও তেমনি বেসুরো, পানগুলোও তেমনি পুরু, তামাকটাও তেমনি কড়ুয়া। এ ইিঁদুর মুল্লুকে আর মন টেঁকে না।
আল্লাউদ্দীন দেখলেন, নিষ্কর্মা বসে থেকে তাঁর সৈন্যেরা ক্রমে বিরক্ত হয়ে উঠছে। তাঁর ইচ্ছা আরো কিছু দিন চিতোর ঘিরে বসে থাকেন; যে কোনো উপায়ে হোক্ সৈন্যদের স্থির রাখতে হবে। বাদশা তখন এক এক দিন, এক এক দল সৈন্য নিয়ে শিকার করে বেড়াতে লাগলেন। সেই সময় এক দিন শিকার-শেষে আল্লাউদ্দীন শিবিরে ফিরে আসছেন;— একদিকে সবুজ জনারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মত নীল হয়ে এসেছে, আর-এক দিকে পাহাড়ের উপর চিতোরের কেল্লা, মেঘের মত দেখা যাচ্ছে, মাঝে সুঁড়ি পথ; সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে গাইতে গাইতে চলেছে, তার পর বড় বড় আমীর ওমরা কেউ হাতীর পিঠে, কেউ ঘোড়ায় চড়ে, চলেছেন; সব-শেষে বাদশা