বেদান্ত গ্ৰন্থ । \هو প্ৰাপ্তি সময়ে এই শরীরের আরম্ভক যে পঞ্চভূত তাহার সহিত মিলিত হইয়া জীব অন্য দেহেতে গমন করেন প্ৰবহনরাজের প্রশ্নে শ্বেতকেতুর উত্তরেতে ইহা প্ৰতিপাদ্য হইতেছে যে জল হইতে স্ত্রী পুরুষ উৎপন্ন হয়৷ ১ ৷৷ যদি কহ এই শ্রুতিতে কেন’ল জলের সহিত জীবের মিলন প্ৰতিপন্ন হয়। অন্য চারি ভূতের সহিত জীবের মিলন প্ৰতিপন্ন হয় না৷ ত্ৰাত্মকত্বাত্ত ভূয়স্থাৎ ৷৷ ২ ৷ পূৰ্ব্ব শ্রুতিতে পৃথিবী অপ তেজ এই তিনের একত্রীকরণ শ্ৰবণের দ্বারা জলের সহিত জীবের মিলন হওয়াতে পৃথিবী আর তেজের সহিত মিলন হওয়া সিদ্ধ হয় আপ এই বহুবচন বেদে দেখিতেছি। ইহাতেও বোধ হয় যে কেবল জলের সহিত মিলন নহে। কিন্তু জল পৃথিবী তেজ এই তিনের সাহিত জীবের মিলন হয়। আর শরীর বাতপিত্তময় এবং গন্ধস্বেদপাক প্ৰাণ অবকাশময় হয়। ইহাতে বুঝায় যে কেবল জলের সহিত দেহের মিলন নহে কিন্তু পৃথিব্যাদি পাচের সহিত মিলন হয় ৷ ২ ৷ প্ৰাণগতেশ্চ ৷৷ ৩ ৷ বেন্দেতে কহিতেছেন যে জীব গমন করিলে প্ৰাণে গমন করে প্রাণ যাইলে সকল ইন্দ্ৰিয় যায়। এই প্ৰাণাদের সহিত গমনের দ্বারা বোধ হয় যে কেবল জলের সহিত জীবের মিলন নহে। কিন্তু সেই পাচের সঙ্গে মিলন হয় ৷৷ ৩ ৷ অগ্ন্যাদিষু গতিশ্রুতেরিতি চেন্ন ভাক্তত্বাৎ ৷৷ ৪ ৷ যদি কহ অগ্নিতে বাক্য বায়ুতে প্ৰাণ আর সুৰ্য্যেতে চক্ষু যান এই শ্রুতির দ্বারা এই বোধ হয় যে মৃত ব্যক্তির ইন্দ্রিীয় সকল অগ্ন্যাদিতে যায় জীবের সহিত যায় না। এমত নহে। ওই শ্রুতির উত্তর শ্রুতিতে লিখিয়াছেন যে লোম সকল ওষধিতে লীন হয় কুেশ সকল বনস্পতিতে লীন হয়। অতএব এই দুই স্থলে যেমন ভাক্ত নয় তাৎপৰ্য্য হইয়াছে সেই রূপ অগ্ন্যাদিতেও লয় হয় ভাক্ত স্বীকার করিতে হইবেক ॥ ৪ ৷৷ প্ৰথমেহ শ্ৰবণাদিতি চেন্ন তা এব। হ্যুপপত্তেঃ ৷ ৫ ৷ বেদে কহিয়াছেন যে ইন্দ্ৰিয় সকল প্ৰথম স্বৰ্গস্থ অগ্নিতে শ্ৰদ্ধা হোম করিয়াছেন অতএব পঞ্চমী আহুতিতে জলকে পুরুষ রূপে হোম করা সিদ্ধ হইতে
পাতা:রাজা রামমোহন রায়ের সংস্কৃত ও বাঙ্গালা গ্রন্থাবলী.pdf/৬৭
অবয়ব