রূপ-রেখা
মালিনী
প্রভাত-আলো, দেবশিশুদের মুখের হাসি নিয়ে হাত বাড়িয়ে ছুটে এসে, পুষ্পপাত্রের ওপর বিছান ফুলশয্যার লুটিরে পড়্ল। যুথী-চামেলির মুখ সে স্পর্শসুখে আরক্তিম হয়ে গেল। মুগ্ধ কালো ভ্রমরের দল, অনুরাগে তাদের দিকে এগিয়ে আস্তেই, মালিনী বিরক্ত হয়ে বল্ল—এখানে নয়। ওরা তোমাদের নয়, ফের।
ভ্রমরের দল মিনতি করে কান্নার সুরে বল্ল—ওরা যে আমাদেরই, পথ ছাড়...
তবু মালিনী হাত নেড়ে তাদের সরিয়ে দিয়ে বল্ল—এখানে নয়, ওরা তোমাদের নয়, ফের...
ভ্রমরের দল হতাশ হয়ে উড়ে গেল, কিন্তু কান্নার সুরটি তারা রেখে গেল কেতকী ফুলের গন্ধে আকুল হাওয়ার বুকে।...
হিমশীতল জলের কণা, ফুলের ওপর ছিটিয়ে মালিনী বল্ল—দেখ্ শিউলি, তুই যেন মানুষের চোখের জল! কান্না যখন ঝরে, তখন বুকখানিকে চূর্ণ করেই ঝরে, কিন্তু ঝর্তে ঝর্তেই শুখিয়ে যায়। তোরাও ঝরিস্ তেম্নি করেই। কারেও