বিষয়বস্তুতে চলুন

পাতা:রেখাক্ষর-বর্ণমালা.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

রেখাক্ষর বর্ণমালা॥

প্রথম খণ্ড॥

প্রথম অধ্যায়॥

বত্রিশ হলবর্ণ।

ব্যঞ্জন বরণ নহে চৌত্রিশের কম।
কা’রে রাখি, কারে ঠেলি, সমস্যা বিষম॥
এক বস্ আছে—দুই ব কি জন্য?
জ্যান্ত-ন দন্ত্য-ন পে’লে কে চাহে মূর্দ্ধণ্য?
ণত্ব ণ পড়িল সরি’ দেখি’ বেগতিক।
বরণমালা’র আর মাড়া’বে না দিক্‌॥
অন্ত্যস্থ এর আর দেরি সহিল না।
পলাইল রাতারাতি—ঘুচিল যন্ত্রনা॥
এ-দুটা আছিল মোর দু-চক্ষের বিষ।
চৌত্রিশের দুই গেল, রহিল বত্রিশ॥
বর্গে বর্গে বসি’ গেল বর্ণ আট আট।
চারি আটে হয়ে গেল বত্রিশ ভরাট্॥