এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং
মানুষকে ব্যর্থ করে দিয়ে
কবে থেকে হয়েছিলো
এই কোম্পানির প্রচলন
গবেষণার অভাবে জানা যায়নি।
পর সমাচার এই যে,
আমরা সকলেই দমে দমে
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং রে মানি।
আমরা ভাটিয়ালের লোক
জরিনার বিশুদ্ধ প্রেমিক
বাঁশ বাগানে খাড়াইয়া থাকা লাশ,
ঘরে থাকে চিরচেনা লাবণ্য দাশ।
সারাদিন বয়ে যাই জগতের ভার,
হচ্ছে না ঠিকঠাক করা সংসার।
আমাদের ঘরের খুঁটিগুলা বাঁশ,
ঘরের ভেতরে থাকেন লাবণ্য দাশ।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ১৩