এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিমন্ত্রণ
পারলে একদিন যেও আমাদের বাড়ি,
বাড়ির পেছনে সুপারি গাছের সারি।
তারও পেছনে আছে মরা এক নদী,
কালের ইতিহাস জানাতে চায় নিরবধি।
সামনের পুকুর পাড়ে শিমুল গাছের ফুল,
উত্তরের খালপাড়ে আছে অৎস্র জারুল।
বর্ষায় ছড়িয়ে পড়ে কদম ফুলের ঘ্রাণ,
রাতে হাসনাহেনার সুবাসে জুড়ায় প্রাণ।
পূর্ব দিকের চোখ পর্যন্ত খেলা করে ধান,
আর কিছুদূর গেলে আছে এগরার বাগান।
বাগানের পর ছোট ছোট ডোবা আর বিল,
যেইখানে ছোট-বড় মাছ করে কিলবিল।
হিজল করচ দু'ভাই মিলে থাকেন দাঁড়িয়ে
লিলুয়া বাতাসে বালকবেলা যায় হারিয়ে।
এদিক ওদিক শালিক শ্যামা পানকৌড়ি উড়ে,
বকের চোখে অতিথি পাখি আর সরালি ঘুরে।
এইসব ডুবে গিয়ে যা হয় তার নাম হাওর,
এইখানে বাণিজ্য করতো চাঁদ সওদাগর।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ১৪