বিষয়বস্তুতে চলুন

পাতা:লাবণ্য দাশ অ্যান্ড কোং - এনামূল হক পলাশ (২০২২).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রতিটি যুদ্ধের পর পাল্টে যায় ভূগোল,
প্রতিটি যুদ্ধের পর পাল্টে যায় মানচিত্র,
প্রতিটি যুদ্ধের পর আসে নতুন রাজনীতি।

মানুষতো ঘুরে দাঁড়াবেই জানি
তবে,
এ যুদ্ধের পর পাল্টে যাবে মানুষের চেতনা,
এমনকি পাল্টে যাবে পৃথিবীর যাবতীয় ভূগোল,
যার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিৎ।

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ১৮