এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
করোনাযোগ ২৯ মার্চ ২০২০
রোম পুড়িয়ে দেয়ার পর
ছড়িয়ে যাচ্ছে তার ভয়াল থাবা,
সম্ভাব্য মৃত্যু এড়াতে
বন্ধ রয়েছে কাবা।
আবার শুরু হবে সব
দিন বদলের পরে,
বরুণ ফুলের চোখ ধরে
তোমার প্রতীক্ষায় আছি ঘরে।
যতোই নামুক দুর্যোগ পৃথিবীতে
বন্ধ হবে না রমণ,
এমনকি বন্ধ হবে না জন্ম
কিংবা নিয়মিত মরণ।
বন্ধ হবে না খাদ্য গ্রহণ
বন্ধ হবে না মুনাফা,
বন্ধ হবে না স্বভাব
এমনকি সম্ভাবনা।
গোটা দুনিয়ায় শুধু
থেমে আছে কাজ,
কোন পথে হাঁটছে
এই মানব সমাজ?
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ১৯