বিষয়বস্তুতে চলুন

পাতা:লাবণ্য দাশ অ্যান্ড কোং - এনামূল হক পলাশ (২০২২).pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আফগান ২০২১

বাতাসে ছড়ানো হচ্ছে
কথার কামান।

দিন কি এসে গেছে
অবরুদ্ধ হবে প্রাণ?

কুরআন এড়িয়ে তারা
বাড়াবে কি হাদিসের মান?

আফিম পপির ব্যবসা
থাকবে কি চলমান?

নারীর শরীর থেকে তারা
নেবে কোন ঘ্রাণ?

অস্ত্রের তাণ্ডবে ঝরবে কি
নারী-শিশু প্রাণ?

অপেক্ষায় আছি দুনিয়া,
আছে অপেক্ষায় আফগান।

সবাই বলাবলি করছে
আসতেছে তালেবান।

বাতাসে ভেসে আসছে
এসে গেছে তালেবান।

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ২৭