এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কেউ কেউ ভুয়া কাবিননামা
বানানোর ধান্দায় নেমে
ইতিমধ্যেই বানিয়েও ফেলেছেন।
অনেকেই মদের লাইসেন্স বানিয়ে
ঢুকে যাচ্ছেন কাছাকাছি দোকানে।
সবাই নিজ নিজ ইজ্জত বাঁচানোর
ধান্দায় কোনোভাবে দিন পার করছেন।
ইজ্জত বাঁচানোর জন্য এতো এতো
ঘটনা আমাদের ইজ্জত নিয়ে পালিয়েছে।
সবাই বলাবলি করতেছিলো,
এই কালে ইজ্জত নিয়ে চলাটা দায় হয়ে গেছে।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৩৫