এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তোমাদের পুকুর আমার এক সমুদ্র বিলাশ
এই মাটি এই দেহকাণ্ড আমার একান্ত নিবাস।
জীবনের ভেতরে থেকেই খুঁজি জীবনের তৃষা
ডুবন্ত মায়ের দিকে তাকিয়ে হারিয়ে ফেলেছি দিশা।
এখনো প্রবল গর্জনে জন্মেই মরে যায় হাওরের ঢেউ
অনন্ত প্রতীক্ষায় আছি আমাকে নিতে আসবে কেউ।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৪০