এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
করণিক দেশে কৈ মাছ
পানি থেকে ফাল দিয়া আসতেছে কৈ মাছ,
তা দেখে হাসতেছে লাউ-লতা-ঝিঙা গাছ।
আঁশ জুড়ে ঝুলে আছে করণিক প্যারাসাইট,
চারপাশে জগৎ শেঠের দল বেধেছে গাইট।
আমরা চটপটি চাটুকার করণিক গান গাই,
পানি ছাড়া মাছ বাঁচে না, বিধিতে লেখা নাই।
মেঘের ডাক শুইন্যা খালপাড়ে যায়া,
কৈ মাছ ফাল পাড়ে, উল্টায়া পাল্টায়া।
অমগজমান, অচক্ষুষ্মানদের গান গেয়ে যাই,
বিধি বানাবার সক্ষমতা এই জোঁকদের নাই।
কৈ মাছ, কৈ যাও আমারে রাখিয়া?
ধরো মাছ কইষ্যা ছাই ভষ্ম দিয়া।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৪২