বিষয়বস্তুতে চলুন

পাতা:লাবণ্য দাশ অ্যান্ড কোং - এনামূল হক পলাশ (২০২২).pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তসবি-ছড়ার জীবন

দাদুর হাতে তসবি ছড়ার জীবন
দাদার শরীর জায়নামাজে ঢাকা,
এর চেয়ে আর বেশি যারা ভাবেন
তাদের জীবন পুলসিরাতে আঁকা।

সুতা ছিঁড়ে তসবি দানা
ছড়িয়ে যেতে পারে,
জায়নামাজের জায়গাটুকুই
তোমার অধিকারে।

একের অধিক জায়নামাজে
দাঁড়িয়ে থাকতে চাইলে,
লম্বা হবে পুলসিরাতটি
হাজার লক্ষ মাইলে।

তুচ্ছ এক আয়ুর জীবন
মানুষ বয়ে বেড়ায়,
জানাজার একটিই নামাজ
দ্রুত শেষ হয়ে যায়।

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৪৫