এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাব
ঝুলে আছে কচি কচি ডাব
তাদের আছে গলাগলি ভাব।
গাছ বেয়ে যারা উঠবে উপরে
তারা আনতে পারবে তারে।
পায়ে বেড়ি থাকলে
গাছে উঠা সহজ হয়ে যায়।
কেউ কেউ ডাব এনে
অপরের তৃষ্ণা মেটায়।
কেউ কেউ পান করে
ডাব ফেলে যায়,
কেউ কেউ কুড়িয়ে তার
ক্ষীর খুঁজে খায়।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৪৭