এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হক্কুল এবাদ
পাঁচবার মসজিদে যাও প্রতিদিন,
সুযোগ পেলেই হও কাবায় রঙ্গিন।
তিরিশ দিনের রোজায় নেই কোনো ভুল,
আল্লাহ্ রাসুলের প্রেমে থাকো মশগুল।
এই পথে যেতে কেউ যদিও করেনি মানা,
তারপরও অনেক তত্ত্ব বাকি আছে জানা।
ঠিকমতো হচ্ছে না দুনিয়ার আবাদ,
পেছনে ফেলে গেছো হক্কুল এবাদ।
তওবার দরোজা খোলা আছে সব,
অনেক ক্ষমাশীল আমাদের রব।
মানুষের অধিকার করেছো হরণ,
তওবায় মাফ পাবে ভেবো না এমন।
আল্লাহ্ কে ঠিক রেখে বান্দাকে ঠকাও,
আয়ুর নৌকা বেয়ে সামনে আগাও।
অর্ধেক মুসলিম তুমি দেখো না ফ্যাসাদ,
পেছনে ফেলে রাখো হক্কুল এবাদ।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৫১