এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পারলে ফেরাও
ভবের মাঝে ভাব আসিলে
যখন তখন আমরা সবাই মিলে
জগত প্রেমে সিদ্ধ জীবন বোধে
সকল জীবন জন্ম ঋণ শোধে।
শুদ্ধ প্রেমে স্নিগ্ধ হয়ে আসলে
স্বচ্ছ জলে ইচ্ছে মতো ভাসলে
জীবন তখন অনন্ত গান গাইবে।
অন্য কোনো জীবন কী আর চাইবে?
পদ্ম জীবন করতলে রেখে
একটি জীবন জলাশয়ের সুখে
ভাসবে তাহা হাঁসের রানীর চোখে।
এমন জীবন কে-ই-বা দিবে রুখে?
চাই না কারো চক্ষু ভরা হরিণ
ডুব দিব না আত্ম প্রেম গহীন
ভাসব এখন ভাসতে যাব জলে
পারলে তুমি ফেরাও তোমার ছলে।
লাবণ্য দাশ অ্যাণ্ড কোং ৫২