এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৬৫
কে দিবে রে উপাসনা
করি রে আজ কি সাধনা
কাশীতে যাই কি কাননে থাকি
আমি কোথা গেলে পাব সে চাঁদেরে॥
মন-ফুলে পূজিব কি
নাম-ব্রহ্ম রসনায় জপি
কিসে দয়া তার হবে পাপীর 'পর
কে বলবে সে সন্ধান ক’রে॥
ভেবে তারে পঞ্চ-মতে
ঘুরে বেড়াই পঞ্চ পথে
যে পথ সরল সে পথে গরল,
অধীন লালন বলে, তাইতে প’লাম ফেরে
৩৮৩
দীনের ভাব যেদিন উদয় হবে।
সেইদিনে মন ঘোর অন্ধকার ঘুচে যাবে
মণিহারা ফণীর মতন
তেমনি ভাব রাগের করণ
অরুণ বসন ধারণ
বিভূতি বিভূষণ লবে।
ভাবশূন্য হৃদয়ের মাঝার
মুখে পড়ো কালাম আল্লার
তাইতে কি মন হবি তারণ
ভেবেছো এবার॥