বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বাদশ পরিচ্ছেদ।
৯৩

বেশীতে কিছু আসে যায় না। এই প্রথম বরাহভূম রাজ্য প্রকৃতপক্ষে অন্য শক্তির অধীন হইল। এই সময় হইতে বরাহভূম রাজ্য জমিদারীতে পরিণত হইল।

 এইভাবে কিছুদিন গত হইলে, লছমন্‌সিংহ প্রধানা মহিষীর গর্ভজাত সন্তান ও রাজ্যের ন্যায্য অধিকারী এই বলিয়া রঘুনাথের বিরুদ্ধে সমরঘোষণা করিলেন। তৎকালে এই সকল স্থানে রাজপরিবারের মধ্যে বিবাদ উপস্থিত হইলে, রণক্ষেত্রে তাহার বিচার হইত। তদনুসারে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হইয়া বিস্তর লোক হতাহত হইলে যুদ্ধের নিবৃত্তি হয়। লছমনসিংহ ইংরাজসহায় রঘুনাথকে রাজ্যচ্যুত করিতে সমর্থ হইলেন না। পরন্তু স্বয়ং পরাজিত ও ধৃত হইরা কারাবদ্ধ হইলেন। ইংরাজের কারাগৃহে তাঁহার দেহান্ত ঘটিয়াছিল।[] লছমন সিংহের পুত্র ইতিহাস বিশ্রুত গঙ্গানারায়ণ অতঃপর ১৮৩২ খৃষ্টাব্দে রাজা ও ইংরাজ সরকারের বিরুদ্ধে অস্ত্রধারণ করিয়া বিষম গোলযোগ উপস্থিত করিয়াছিলেন।

 বরাহভূমের ও জঙ্গলমহলের চির প্রচলিত প্রথা অনুসারে জমীদারী বা রাজ্য অবিভাজ্য। ইংরাজ শাসনের পূর্ব্বে এই সকল স্থান রাজ্য-পদবীতে অধিকৃত হইত। সুতরাং এক রাজার মরণান্তে তাঁহার একজন মাত্র উত্তরাধিকারী রাজ্যাধিকার লাভ করিতেন। এবং সময়ানুসারে মৃত রাজার পুত্রগণের মধ্যে রাজ্যাধিকার লইয়া যুদ্ধবিগ্রহ উপস্থিত হইত। ইংরাজশাসনের


  1. Lakhman, the son of the Patrani alluded to above died in Jail leaving a son Ganganarayan. Dalton, p 174.