বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রয়োদশ পরিচ্ছেদ।
১০৩

ও তাহার অনুচরবর্গ ধৃত হইলেও আদালতের বিচারে তাহাদিগকে দোষী প্রতিপন্ন করা যাইবে না বলিয়া ম্যাজিষ্ট্রেট সাহেবের প্রতীতি হইল। বরাহভূম পরগণার ভিতর একজনও লোক আদালতে দাঁড়াইয়া তাহাদের অত্যাচার কাহিনী প্রকাশ করিতে সাহসী হইবে না; সুতরাং তাহাদিগকে ধৃত করিয়া ফল নাই বলিয়া ম্যাজিষ্ট্রেট সাহেব সিদ্ধান্ত করিয়াছিলেন। তিনি লিখিয়াছিলেন,—

 “These people though guilty of most atrocious crimes, if apprehended and placed before a court of circuit would be acquitted and released owing to the difficulty of procuring witnesses to depose against them.”

 ম্যাজিষ্ট্রেট সাহেব আরও বুঝিতে পারিলেন যে, বহুসংখ্যক সৈন্য প্রেরণ করিয়া কোন ফল হইবে না। লালসিংহ-প্রমুখ সর্দ্দারগণকে বলে কি ভয় প্রদর্শন দ্বারা বশীভূত করা যাইবে না। বহুসংখ্যক সৈন্য লইয়া সর্দ্দারগণকে দেশ হইতে বিতাড়িত করিয়া দিলেও বরাহভূমে শান্তি সংস্থাপিত হইবে না বলিয়া ষ্ট্রাচি সাহেব বুঝিতে পারিলেন। দেশের মধ্যে সর্দ্দারগণের যে প্রকার প্রতাপ ও প্রতিপত্তি, তাহাতে সৈন্যের সাহায্যে তাহাদিগকে দমিত করা অসম্ভব। এই প্রকার সিদ্ধান্ত করিয়া ম্যাজিষ্ট্রেট সাহেব গভর্ণমেণ্টে রিপোর্ট করিলেন,—

 “Experience has shown that Sarders are able to commit depredations with impurity; that owing to the nature of the country they inhabit, to