বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রয়োদশ পরিচ্ছেদ।
১০৫

যাইবে না। স্থানীয় অবস্থা দৃষ্টে, ও পর্ব্বত সঙ্কুল স্থানে গতায়াতে তাহারা যে প্রকার অভ্যস্ত তাহাতে, মনে হয় যে তাহারা সৈন্যগণের দৃষ্টি এড়াইয়া পলাইয়া যাইবে; এবং সময় বুঝিয়া পুনরাগমন করতঃ পূর্ব্ববৎ লুণ্ঠন ও অন্যান্য অত্যাচারের অনুষ্ঠান করিবে। এবং তাহাদিগের দাবি পরিপূর্ণ না করিলে তাহারা প্রকৃতিপুঞ্জের উপর যথেচ্ছ অত্যাচার করিবে। কেবল মাত্র ভয় প্রদর্শন দ্বারা তাহারা বিস্তৃত স্থানে আপনাদের অধিকার প্রবল রাখিয়াছে। সৈন্যবলের সাহায্যে ম্যাজিষ্ট্রেট সাহেব তাহাদের গতিরোধ করিতে সমর্থ নহেন।”