বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্দ্দশ পরিচ্ছেদ।
১০৭

গঙ্গাগোবিন্দের দাবি গ্রাহ্য হইয়াছিল। এই প্রকারে জমীদারী সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি হইবার পর হইতে উভয় ভ্রাতার মধ্যে বিলক্ষণ সদ্ভাব স্থাপিত হইয়াছিল।[] পরে মাধো সিংহ জমীদারীর তত্ত্বাবধান কার্য্যে গঙ্গাগোবিন্দের দক্ষিণহস্ত স্বরূপ হইয়াছিলেন। মাধো সিংহও বিবিধ যত্নে জমীদারীর উন্নতি করিয়াছিলেন। প্রবাদ আছে যে, উভয় ভ্রাতার মধ্যে এপ্রকার মনের মিল সংস্থাপিত হইয়াছিল যে, গঙ্গাগোবিন্দ মাধো সিংহের হন্তে জমীদারী তত্ত্বাবধানের ভার দিয়া নিশ্চিন্ত থাকিতেন; এবং মাধো সিংহও যথাসাধ্য জ্যেষ্ঠের প্রীতি অর্জ্জনের জন্য যত্ন করিতেন। বাল্য জীবনে উভয় ভ্রাতার মধ্যে যেপ্রকার মনোমালিন্য হইয়াছিল, পরিণত বয়সে তাঁহাদের পরস্পরের মধ্যে সেই প্রকার সৌভ্রাত্র জন্মিয়াছিল।

 সর্দ্দারগণের বিশেষতঃ লালসিংহের অত্যাচার হইতে বরাহভূম-জমীদারী রক্ষা করিবার নিমিত্ত ষ্ট্রাচি সাহেব সাম্যনীতির আশ্রয় লইলেন। এই কার্য্যে আমরা ষ্ট্রাচি সাহেবের তীক্ষ্ণ প্রতিভার


  1. On the death of Raghunath Sing he also was succeeded by the son of his Second Rani, who was declared by the Sadar Court to be heir in opposition to a claim again setup by Madhab Sing, the younger but the son of the Patrani; but failing in his suit Madhab Sing resigned to his fate and was consoled by being appointed Dewan, or Prime Minister, to his brother. Dalton, p 174.