ও রাজ-নীতিকুশলতার পরিচয় প্রাপ্ত হই। লালসিংহকে দণ্ডিত করিয়া শান্তিস্থাপনের প্রয়াস বৃথা, তাহা ষ্ট্রাচি সাহেব বিলক্ষণ বুঝিতে পারিয়াছিলেন। সেই জন্য সাহেব লালসিংহকে তাঁহার পূর্ব্বকৃত যাবতীয় অপরাধের জন্য ক্ষমা করিয়া, তাঁহার সাহায্যে অশান্তিপীড়িতদেশে শান্তি স্থাপনের প্রয়াসী হইলেন। বিশ্বাস ও ক্ষমার ভিত্তির উপর রাজ্যের শান্তি প্রতিষ্ঠিত হইলে, তাহা যেরূপ দৃঢ় হয়, দণ্ড ও শাসনের ভিত্তির উপর সে প্রকার হইতে পারে না।
তৎকালে রাজা ও সর্দ্দারগণ আপনাপন অধিকার সংরক্ষণ কল্পে বহুসংখ্যক পাইক বা সৈন্য রাখিতেন। বরাহভূমের ন্যায় অশান্ত ও দূরবর্ত্তী স্থানে শান্তি সংরক্ষণকল্পে যে পরিমাণ প্রহরী নিযুক্ত রাখিবার প্রয়োজন, সরকার হইতে তাহা রাখিবার সুবিধা ছিল না। সেই জন্য ষ্ট্রাচি সাহেব লালসিংহের যে চোয়াড় অনুচরগণ এতদিন দেশে অশান্তি বিস্তার করিয়া বেড়াইতেছিল, তাহাদের সাহায্যে রাজ্যে শান্তি-সংস্থাপন করিতে কৃতসংকল্প হইলেন।
জঙ্গল মহলের তৎকালীন পুলিশ প্রথার প্রতি লক্ষ্য করিয়া ষ্ট্রাচি সাহেব লিখিয়াছেন ——
“In fact no effectual Police whatever exists in any part of the Jungles or ever could exist except that which is kept up by the Zemindar and Sarder Pikes or Choars. A Daroga never attempts to summon either a Sarder Pike or any of his people, nor is obedience expected from them