বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্দ্দশ পরিচ্ছেদ।
১০৯

any more than from the subjects in the adjoining territory of the Marhattas.”

 অর্থাৎ “প্রকৃতপক্ষে জঙ্গলমহলে জমীদার ও সর্দ্দারগণের রক্ষিত পুলিশ ব্যতীত অন্য কোন কার্য্যকারী পুলিশ নাই। দারোগা কখন সর্দ্দার পাইক কি তাঁহার অধীনস্থ কোন লোককে তলব করিতে সাহস করে না। কিংবা সমীপবর্ত্তী মারাঠারাজ্যের প্রজাগণের অপেক্ষা এই সর্দ্দারগণের নিকট অধিকতর বাধ্যতার আশা করিতে পারা যায় না।”

 এই অবস্থায় ষ্ট্রাচি সাহেব আরও লিখিলেন,—

 “The only remedy then to which I can have recourse is to raise a sufficient number of pikes within the estate; above a thousand will I believe be required, and this appears to me impossible to be done without the assistance of Lalsing or some other Sarder of Pikes residing within the Zemindary.”

 অর্থাৎ “জমীদারীর মধ্য হইতে যথেষ্ট সংখ্যক পাইক সংগ্রহ করিবার প্রয়োজন। শান্তিরক্ষার জন্য এই প্রকার সহস্রাধিক পাইকের প্রয়োজন। কিন্তু লালসিংহ কি অপর কোন সর্দ্দার পাইকের সাহায্য ব্যতিরেকে এই প্রকার পাইকের সংস্থান করা সম্ভাবিত নহে।”

 এদিকে লালসিংহের সাহায্য গ্রহণ করিবার সম্বন্ধে এক বিষম অন্তরায় বিদ্যমান ছিল। লালসিংহের বিরুদ্ধে ইতিপূর্ব্বে বহুতর অভিযোগ উপস্থাপিত হইয়াছিল; এবং তাঁহাকে ধৃত

 ১০