প্রস্তাব কার্য্যে পরিণত হইলে বহুলোকের জীবন রক্ষা হইবে ও রাজ্যের অশান্তি বিদূরিত হইবে। আমার প্রস্তাব এই যে, সর্দ্দারগণকে পূর্ব্বকৃত যাবতীয় কার্য্যের জন্য ক্ষমা করা হউক; এবং জমীদারের সহিত তাহাদের সম্ভাব সংস্থাপিত করিবার চেষ্টা করা হউক। পরন্তু এতদিন তাহাদের যে শক্তি দেশ উৎসন্ন দিয়াছে সেই শক্তিকে দেশরক্ষার জন্য নিযুক্ত করা হউক।”
বাস্তবিক এই প্রস্তাবে রাজপুরুষ ষ্ট্রাচি বিলক্ষণ দূরদৃষ্টির পরিচয় দিয়াছেন। সর্দ্দারগণের জাতীয় গৌরব নির্ব্বাপিত হইলেও প্রবল প্রতাপ ইংরাজ শক্তি তাঁহাদিগকে দেশে শান্তি স্থাপনের জন্য আহ্বান করিতেছেন, এই চিন্তাও তাঁহাদিগকে কতক পরিমাপে গৌরবান্বিত করিয়াছিল। এবং তদ্বারা প্রকৃতপক্ষে বরাহভুম পরগণায় শান্তি সংস্থাপিত হইয়াছিল।
গবর্ণর জেনারেল সাহেব বাহাদুরের রাজস্ব ও বিচার বিভাগের সেক্রেটারী টাকার সাহেব তাঁহার স্বাক্ষরিত ১৮০০ খৃষ্টাব্দের ১লা মে তারিখের পত্রে ষ্ট্রাচি সাহেবকে জানাইলেন যে,—
“The Governor General in Council approves of the measures suggested in the 23rd and following paragraphs of your letter, and under the resolution above communicated to you, you are of course at liberty to make such use of the Sirder Pikes in Burrabhum, as circumstances may appear to you to render expedient or necessary.”
তৎকালে তীক্ষ্ণবুদ্ধি, রাজ-নীতিকুশল শাসনকর্ত্তা মার্কুইস্ অব ওয়েলেস্লি বঙ্গের মস্নদে প্রতিষ্ঠিত ছিলেন। তাঁহার নিকট