বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৪
লাল সিংহ।

ষ্ট্রাচি সাহেবের মন্তব্য সমীচীন বলিয়া গৃহীত হইল। মন্তব্যের প্রকাশিত প্রস্তাব অনুসারে সর্দ্দারগণের পূর্ব্বাপরাধের জন্য তাঁহাদিগকে মার্জ্জনা করা হইল; এবং তাঁহাদের সাহায্যে রাজ্যে শান্তি স্থাপনের প্রস্তাব অনুমোদিত হইল। টাকার সাহেবের উপরোক্ত পত্রের অপরাংশে আছে,—

 “The Governor General in Council ∗ ∗ ∗ is of opinion that no retrospect should be had of the conduct, either of the Zemindar, or the Sirder Pikes of Burrabhum, His Lordship accordingly desires that you will admit them all to the benifit of a general pardon, under an express provision however that their conduct be unuexceptionable in future, and that should they recur to their former practices this pardon is to be forfeited and of no effect.”

 অর্থাৎ “মন্ত্রী-সভাধিষ্ঠিত গবর্ণর জেনারেল সাহেব বাহাদুর মত প্রকাশ করিতেছেন যে, জমীদার ও সর্দ্দারগণকে পূর্ব্বাচরিত কার্য্যের জন্য ক্ষমা করা হউক। তাহাদের সকলকে বিশেষভাবে বুঝাইয়া দিবেন যে, যদি তাহারা ভবিষ্যতে পুনরায় পূর্ব্বাচরিত নীতির অনুসরণ করে তাহা হইলে এই ক্ষমার আদেশ রহিত করিয়া তাহাদিগকে দণ্ডিত করা যাইবে।”

 উপরোক্ত মর্ম্মে মিঃ টাকার রেভিনিউবোর্ডে এবং রেভিনিউ বোর্ডের সেক্রেটারী ডাউডেস্‌ওয়েল কালেক্টার ইরাষ্ট্র সাহেবকে পত্র দ্বারা লাটদরবারের অভিমত বিজ্ঞাপিত করিলেন; এবং ইংরাজ সরকারের অনুসৃত সাম্যনীতি মূলে বরাহভূমে শান্তি সংস্থাপিত করিবার আয়োজন হইতে লাগিল।