পঞ্চদশ পরিচ্ছেদ।
শান্তি সংস্থাপন।
ষ্ট্রাচি সাহেবের অনুরোধে লাটসাহেব ক্ষমা নীতিমূলে বরাহভুমে শান্তি স্থাপনের প্রস্তাব অনুনোদিত করিলেন। তখন এক বিষম সমস্যা উপস্থিত হইল। বর্ব্বর প্রকৃতি অসভ্য বরাহভূমবাসীগণ ইংরাজজাতির শিক্ষা, দীক্ষা ন্যায়, নিষ্ঠা, আচার ও প্রকৃতির বিষয় কিছুমাত্র অবগত ছিল না। বরাহ ভূমের আদিম অধিবাসীগণের মধ্যে বৃটিশশাসনের শতাধিক বৎসর পরে, অদ্যাপিও শিক্ষার প্রভাব কিছুমাত্র বিস্তৃত হয় নাই, বলিলে বোধ হয় অত্যুক্তি হইবে না। তৎকালে তাহারা নিতান্ত মূর্খ, কাণ্ডজ্ঞানহীন, উদ্ধতপ্রকৃতি ও অনুদারস্বভাব ছিল। ঐ সকল অধিবাসীগণের নিকট ইংরাজ সরকারের মন্তব্য প্রচারিত করিয়া তাহাদিগকে শান্তিরক্ষার জন্য ব্রতী করা বিশেষ কঠিন কার্য্য হইয়া দাঁড়াইল। সরকারী লোকের মধ্যে সিপাহী, পুলিশ ও রাজস্ব সংক্রান্ত কর্ম্মচারীগণের সহিত তাহাদের পরিচয় ছিল। প্রথমোক্ত দুই শ্রেণীর কর্ম্মচারীগণকে তাহারা আপনাদের আচরিত কার্য্যের অন্তরায় ও শত্রু বলিয়া মনে করিত; এবং শেষোক্ত শ্রেণীর কর্মচারীগণ তাহাদের নিকট সর্ব্বাপেক্ষা অধিকতর অপ্রিয় বলিয়া বিবেচিত হইত। ষ্ট্রাচি সাহেব লিখিয়াছেন,— “They (Police officers) so far from possessing