and customs of the greatest anthropological interest, it has long been a reproach to educated Indians that the task of collecting informations regarding them has been left almost entirely to Europeans. আশা করা যার শরৎ বাবুও তাঁহার পদাঙ্ক অনুসরণ করিয়া অপর প্রতিভাবান ঐতিহাসিক অদূর ভবিষ্যতে অনার্য্য ইতিহাসের চিরতিমিরাবৃত কন্দরে জ্ঞানের উজ্জ্বল আলোক বিতরণ করিয়া শিক্ষিত সমাজের কলঙ্ক অপনোদনে অগ্রসর হইবেন।
আর্য্য সভ্যতার উজ্জ্বল আলোকে আমাদের নেত্র ঝলসিত হইয়াছে। সেই জন্য আমরা প্রথম দৃষ্টিতে অনার্য্য চরিত্রের শিক্ষণীয় বিষয় সকল আয়ত্ত করিতে পারি না। আর্য্যসমাজ শিক্ষা, দীক্ষা জ্ঞান ও সভ্যতার অনার্য্যসমাজ অপেক্ষা বহু অগ্রবর্ত্তী হইয়াছিল, সে জন্য আর্য্য চরিত্রে অত্যধিক অনুরাগ বশতঃ তাহার মোহে অনার্য্যসমাজকে বিস্মৃত হওয়া বিচিত্র নহে। কিন্তু ধীরচিত্তে অনার্য্য জাতি সম্বন্ধে আর্য্যসভ্যতামূলক কুসংস্কার পরিত্যাগ করিয়া অনার্য্যসমাজ ও অনার্য্য চরিত্রেের আলোচনা করিলে তাহাতে যে বহুতর শিক্ষণীয় বিষয় আছে, তাহা সহজেই উপলদ্ধি হইবে। যে জাতি যুগ যুগান্ত ধরিয়া প্রবল পরাক্রান্ত আর্য্যসমাজের সংঘর্ষে আত্মবিস্মৃত না হইয়া আপনার স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছে, তাহাদের ইতিহাসে যে কোন শিক্ষণীয় বিষয় নাই, ইহা মনে করা একটি দারুণ ভ্রান্তি; বিশেষতঃ অনার্য্যসমাজের সম্পূর্ণ ইতিহাস সংগ্রহ ব্যতিরেকে এতদ্দেশীয় কোন ইতিহাস গ্রন্থ সম্পূর্ণ হইতে পারে না।
পশ্চিমবঙ্গের অনার্য্য ইতিহাসের লোক বিস্মৃত একটি মাত্র