পরিচ্ছেদ জনসমাজে প্রচার জন্য এই ক্ষুদ্র গ্রন্থ রচিত হইয়াছে। অনার্য্য ইতিহাস-সাগর মথিত হইলে এবম্বিধ বিবিধ জীবনী ও ঘটনাবলীর উদ্ধার এখনও অসম্ভব নহে। কালবিলম্বে বর্ত্তমান সময়ে পরিজ্ঞাত বহুতর ঘটনা বিস্মৃতিগর্ভে লীন হইবে এবং তাহাতে ভবিষ্যৎ ইতিহাসের অঙ্গহানি হওয়া অনিবার্য্য।