বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লাল সিংহ

প্রথম পরিচ্ছেদ

বরাহভূম ও সতেরখানি।

 আমরা এই ক্ষুদ্রগ্রন্থে যে বীরপুরুষের জীবনী সঙ্কলন করিবার সঙ্কল্প করিয়াছি, জেলা মানভূমের অন্তর্গত সতেরখানি তরফের অধীনস্থ বাটালুকা নামক গিরি-পরিখা বেষ্টিত ক্ষুদ্র গ্রামে তাঁহার জন্ম হইয়াছিল। সতেরখানি তরফ বরাহভূম পরগণার একাংশ। বর্ত্তমান পরিচ্ছেদে সেই জন্য বরাহভূম ও সতেরখানির কথঞ্চিৎ পরিচয় প্রয়োজনীয়।

 পশ্চিমবঙ্গের জনবিরল, জঙ্গলাকীর্ণ, পর্ব্বত-সঙ্কুল, দুর্গম, কঙ্করময় প্রান্ত ভূমিভাগ প্রাচীনকালে জঙ্গলমহল নামে অভিহিত হইত। প্রাচীন জঙ্গলমহল, এক্ষণে মেদিনীপুর, বাঁকুড়া, মানভূম ও সিংহভূম ইত্যাদি জেলার অন্তর্ভুক্ত হইয়াছে। ইংরাজ-শাসনের প্রারম্ভে এই জঙ্গলমহল একটি পৃথক জেলা ছিল: এবং মেদিনীপুর সহর এই জেলার কেন্দ্র বা সদরস্থান নির্দ্দিষ্ট হইয়াছিল। জেলা জঙ্গলমহলে তৎকালে অনেকগুলি অর্দ্ধ-স্বাধীন রাজ্য ছিল। ঐ সকল