সন্নিবেশ করিলেন। সেই স্থানে রাণী দুই যমজ সন্তান প্রসব করিলেন। রাণী গর্ভ গোপন করিয়া রাজার সহিত দেশ ভ্রমণে, বিশেষতঃ তীর্থ দর্শনে আসিয়াছেন শুনিলে, রাজা নিরতিশয় ক্রুদ্ধ হইবেন, এই ভয়ে রাণী সদ্যোজাত শিশু-যুগলকে পর্ব্বতের উপর ফেলিয়া দিলেন। পরদিন প্রাতে রাজা, রাণী ও অনুচরবর্গকে লইয়া শ্রীক্ষেত্রের পথে চলিয়া গেলেন। ক্বাচিৎ বন্যবরাহী কুমারযুগলের সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইয়া পর্ব্বতের উপরে স্তন্যদানে তাহাদিগকে রক্ষা করিতে লাগিল। কয়েকদিন পরে জনৈক বন্যলোক কুমারযুগলকে দেখিয়া, তাহাদিগকে লইয়া গিয়া প্রতিপালন করিতে লাগিল; এবং বরাহ-দুগ্ধে বালকদ্বয়ের দেহ রক্ষা হইয়াছিল বলিয়া তাহাদের যথাক্রমে শ্বেতবরাহ ও নাথবরাহ নাম রাখিল। কালক্রমে কুমারদ্বয় বিশেষ বলশালী বীর হইল। পরন্তু রাজপুত্র থাকা হেতু তাহাদের মস্তক কিছুতেই অবনমিত হইত না। ক্রমশঃ বালকদ্বয়ের সৌন্দর্য্য ও বীরত্ব দেখিয়া পাতকুমপতি তাহাদিগকে সৈন্যবিভাগে নিযুক্ত করিলেন। তৎপরে ব্রাহ্মণ-দিগের অভিযোগে তোরণদ্বারে জ্যেষ্ঠের শিরশ্ছেদ ও দানসূত্রে কনিষ্ঠভ্রাতা দ্বারা বরাহভূম রাজ্য স্থাপন ইত্যাদি সম্বন্ধে পূর্ব্ব বর্ণিত গল্পের সহিত পাতকুম অঞ্চলের গল্পের মিল ও ঐক্য আছে। শেষোক্ত গল্পে রাজবংশের জাতি ও উৎপত্তির প্রকৃত বিবরণ নিতান্ত সূক্ষ্ম আবরণে আচ্ছাদিত। শ্রীক্ষেত্রগামী পশ্চিমদেশীয় রাজা কর্তৃক পরিত্যক্ত অনার্যপরিবারে প্রতিপালিত বালক কর্ত্তৃক জঙ্গলমহলের অন্তর্গত বিষ্ণুপুর রাজ্য প্রতিষ্ঠিত হইয়াছে। বিষ্ণুপুর রাজবংশ সম্বন্ধেও ঐ প্রকার কাহিনী
পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/২০
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
লাল সিংহ।