বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
লাল সিংহ।

ডাল্টন বলেন,—“In Dhalbhum the Raja resisted the interference of the British power, and the Government set up a rival power, but after various failures to establish his authority, they set him aside, and made terms with the rebel.” অর্থাৎ “ধলভূমের রাজা ইংরাজ-শক্তি কর্ত্তৃক করস্থাপনা কার্য্যে বাধা দিয়াছিলেন। ইংরাজ-সরকার অন্য লোককে রাজ্যে প্রতিষ্ঠিত করিবার জন্য দীর্ঘকাল চেষ্টার পর অকৃতকার্য্য হইয়া শেষে বিদ্রোহী রাজার সহিত সন্ধি করিয়া ছিলেন।”

 পঞ্চকোটের রাজা যদিও প্রথমে ইংরাজ-সরকারের সহিত বন্দোবস্ত করিয়াছিলেন, কিন্তু তিনি কর আদায় দিতে ত্রুটী করায় ১৭৯৮ খৃষ্টাব্দে পঞ্চকোট-রাজ্য নিলামে বিক্রয় হইয়াছিল। কিন্তু রাজ্যের প্রজাগণ বিদ্রোহী হইয়া ইংরাজ-সরকারের সহিত প্রতিকূলতাচরণ করিতে থাকায় ইংরাজ-সরকার নিলাম রহিত করিয়া রাজাকে পুনরায় জমিদারী ছাড়িয়া দিয়াছিলেন।[]

 ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দেওয়ানী লাভের সমকালে রাজা বিবেকনারায়ণ বরাহভূমের রাজা ছিলেন। বিবেকনারায়ণ দীর্ঘ-কাল ধরিয়া কোম্পানীর সহিত বিরুদ্ধাচরণ করায় কোম্পানী বাহাদুর ১১৮২ সালে তাঁহাকে রাজ্যত্যাগ করিতে বাধ্য করিয়াছিলেন। তাঁহার রাজ্যত্যাগের পর তাঁহার পুত্র রঘুনাথ


  1. In the year A. D. 1798 when the Pachet estate was sold for arrears of revenue they rose and violently disturbed the peace of the Country till the sale was cancelled. Dalton p. 174.