বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম পরিচ্ছেদ
১৫

সিংহ ইংরাজ-সরকারের সহিত প্রথম বন্দোবস্ত করিয়াছিলেন। তদনুসারে জঙ্গলমহলের অন্যান্য রাজ্যের ন্যায় বরাহ-রাজ্য জমিদারীতে পরিণত ও জমিদারী আখ্যা প্রাপ্ত হইয়াছে। বরাহভূম পরগণার দক্ষিণাংশে সতেরখানি তরফ অবস্থিত।

 বরাহভূম পরগণার মধ্যে চারিটি প্রধান তরফ বা বিভাগ আছে। তাহাদের নাম যথাক্রমে সতেরখানি, পঞ্চসর্দ্দারী, ধাদকা ও তিনসওয়া। এই চারিটি তরফে বহু প্রাচীনকালাবধি তরফসর্দ্দার উপাধিধারী চারিজন জমিদার বা তালুকদার আছেন। এই সর্দ্দারগণ আপনাপন অধিকার মধ্যে রাজশক্তি পরিচালনা করিতেন। বরাহরাজকে আপনাদের অধিপতি বা প্রভু বলিয়া স্বীকার করিতেন; এবং বহির্শত্রুর আক্রমণ প্রতিরোধ করিবার জন্য সর্দ্দারগণ বরাহরাজের নেতৃত্বে যুদ্ধযাত্রা করিতেন। এই সর্দ্দারগণ বরাহরাজের প্রধান পৃষ্ঠপোষক ও সহায় ছিলেন। সর্দ্দারগণ অনেকেই নামে মাত্র রাজার প্রাধান্য স্বীকার করিতেন। সর্দ্দারগণ অনেকেই নামে মাত্র রাজার প্রাধান্য স্বীকার করিতেন। ফলতঃ স্ব স্ব অধিকার মধ্যে সর্দ্দারগণ অপ্রতিহতপ্রতাপ ছিলেন। আমরা সময়ান্তরে এ সম্বন্ধে সবিশেষ আলোচনা করিব।

 বরাহভূম রাজ্য বা পরগণা পরিমাণে ৬৪২ বর্গমাইল স্থান ব্যাপিয়া অবস্থিত। এই স্থানের অধিকাংশ ভাগ পর্ব্বত ও গভীর অরণ্যে সমাবৃত। কলনিনাদিনী গিরিনদী, উন্নত পর্ব্বত-মালা’ ও শ্বাপদসঙ্কুল দুর্গম অরণ্যানি, বরাহভূম পরগণার প্রধানতম দৃশ্যবস্তু। খ্রীষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বরাহভূম পরগণার জল বায়ু নিতান্ত অস্বাস্থ্যকর ছিল। পরগণার মধ্যে যাতায়াতের রাস্তা ছিল না। রাজা ও সর্দ্দারগণ দুর্গম পর্ব্বত-পরিখা বেষ্টিত উপত্যকায় বাস করিতেন।