বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বিতীয় পরিচ্ছেদ।

ভূমিজ জাতি।

 ভারতবর্ষীয় আদিম অনার্য্য অধিবাসীগণ প্রাচীন সংস্কৃত সাহিত্যে বানর, রাক্ষস প্রভৃতি অভিধানে অভিহিত হইয়াছে। যৎকালে ঐ সকল সাহিত্য রচিত হইয়াছিল, সে সময়ে আর্য ও অনার্য্যগণের মধ্যে জেতাজিত ভাব পূর্ণমাত্রার বিরাজ করিতেছিল। আর্য্যগণের আগমনে যে সকল অনার্য্য জাতি অবনত মস্তকে আর্য্যপ্রভুতা ও আর্য্য-শাসন মানিয়া লইল, তাহারা আর্য্যসমাজে শূদ্রপদবী বাচ্য হইয়া সেবক শ্রেণীতে পরিণত হইল। পরন্তু যাহারা আপনাদের জাতীয় প্রাধান্য অক্ষুণ্ণ রাখিবার প্রয়াসী হইল, তাহারা দুর্গম গিরিসঙ্কুল জঙ্গলময় ভূভাগে আত্মগোপন করিয়া বাস করিতে লাগিল। ইউরোপীয় ভাষা ও দেহতত্ত্ববিৎ পণ্ডিতগণ এই সকল অনার্য্যজাতির ভাষা, দেহ ও প্রকৃতি বিশ্লেষণ করিয়া বর্ত্তমান যুগে চিন্তাশীল ব্যক্তিগণের অবিরাম অনুসন্ধানের পথ উন্মুক্ত করিয়া দিয়াছেন। ইউরোপীয় জ্ঞান ও অনুসন্ধিৎসা প্রভাবে ভারতবর্ষীয় অনার্য্য় অধিবাসীগণের জাতি, সভ্যতা, প্রকৃতি ইত্যাদি সম্বন্ধে বহুতর অবশ্য জ্ঞাতব্য তথ্য সভ্যজগতের নয়নপথবর্ত্তী হইয়াছে। এই আদিম অধিবাসীগণের আচরিত বহুতর প্রথা এক্ষণে সভ্যজাতির দৃষ্টিগোচর হইয়া তাহাদের মনোযোগ বিস্ময় উৎপাদন