বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় পরিচ্ছেদ
১৯

করিতেছে। যে বন্য সাঁওতাল সামান্য ফল-মূল ও বন্যজন্তুর মাংস আহার করিয়া প্রাণধারণ করে, পরন্তু সভ্যজগতের কোন সংবাদ রাখে না, তাহাদের উপনিবেশ প্রণালী ও সামাজিক অন্যান্য অনেক রীতি যে সুসভ্য জাতিরও অনুকরণীয়, তাহা প্রথম দৃষ্টিতে আমরা বুঝিয়া উঠিতে পারি না।

 ভারতীয় অনার্য্য-ভাষাসাগর মন্থন করিয়া মহাপণ্ডিত গ্রিয়ারসন সাহেব Linguistic survey of India নামক যে প্রকাণ্ড গ্রন্থ রচনা করিয়াছেন, তাহার চতুর্থখণ্ডে মুণ্ডা নামক মূল ভাষার ও তদুৎপন্ন অপর ভাষা সকলের অন্তর্নিহিত বহু জ্ঞাতব্য তথ্যের আবিষ্কার করিয়াছেন। উক্ত গ্রন্থের ভূমিকায় এক স্থলে সাহেব লিখিয়াছেন,— “Kherwar or Kharwar is according to Santali tradition, the name given to the old tribe from which Santals. Hos, Mundas, Bhumij and so forth are descended."

L. S. Vol IV. p. 8.

 ভূমিজ জাতির আচার ব্যবহারে সবিশেষ পারদর্শী খ্যাতনামা ঐতিহাসিক শ্রীযুক্ত বাবু শরৎচন্দ্র রায় তাঁহার রচিত গ্রন্থের এক স্থলে লিখিয়াছেন,—

 “Points of Similarity in Vocabulary, in details of grammatical forms, and in principles of language-building, appear to establish a close connection between the Kolarian, Santali, Bhumij, Ho &c.”

Mundas & Their Country pp 18, 19.

 অর্থাৎ “ভাষা, ব্যাকরণের নিয়ম, বাক্যাবলী ইত্যাদির সাদৃশ্য