বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় পরিচ্ছেদ।
২১

 অর্থাৎ “সংস্কৃত ভাষার মুণ্ডাজাতীয় অনার্য্যগণ নিষাদ আখ্যায় অভিহিত হইয়াছে। মধ্যদেশ ও বিন্ধ্যপর্ব্বত তাহাদের বাসস্থান। যে স্থানে সরস্বতী নদীর জলপ্রবাহ মরুভূমির মধ্যে অদৃশ্য হইয়াছে, সেই দেশই নিষাদগণের বাসস্থান বলিয়া কথিত হইয়াছে। তাহা হইলে নিষাদগণ আর্য্য উপনিবেশ সকলের পূর্ব্ব ও দক্ষিণ ভাগে পর্ব্বত ও বালুকাময় মরুভূমিতে বাস করিত। এক্ষণেও ঠিক ঐ স্থানে তাহাদের বংশধর অনার্য্য মুণ্ডাগণ বাস করিয়া থাকে।”

 প্রাচীন নিষাদ বা মুক্তাগণ বিবিধ শাখায় বিভক্ত হইরা ভারতবর্ষের বিবিধ দেশে বাস করিয়া থাকে। সাঁওতাল, হো, ভূমিজ প্রভৃতি জাতিগণ ঐ প্রাচীন মুণ্ডা জাতির বিভিন্ন শাখা মাত্র। মুণ্ডাগণ অপরতঃ কোল নামে পরিচিত। কোল শব্দের ব্যুৎপত্তি লইয়া বহুতর পাশ্চাত্য পণ্ডিত ভিন্ন ভিন্ন মত প্রকাশ করিয়াছেন। গ্রিয়ারসন সাহেব বলেন, “The word Kol or Kolh is a title applied by Hindus to the Hos, Mundaris, and Oraos, and some times also to the other tribes of the Munda stock.” অর্থাৎ “হিন্দুরা হো, মুণ্ডারি, ওরাও এবং অন্যান্য মুণ্ডাবংশীয় জাতিবৃন্দকে কোল আখ্যার অভিহিত করিয়া থাকেন।”Vol IV, p 7.

 জগদ্বিখ্যাত পণ্ডিত শিরোমনি সক্ষমুলারের মতে মুণ্ডা ও কোল একই জাতি। গ্রিয়ারসন সাহেব মক্ষমুলারের উক্তি যাহা উদ্ধৃত করিয়াছেন তাহার একাংশে আছে, These people call themselves Munda which is an ethnic name, I have adopted for the common appellation of the