বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
লাল সিংহ।

aboriginal Koles.” প্রাচীন সংস্কৃত সাহিত্য হরিবংশে কোল আখ্যাধারী বীর জাতির উল্লেখ আছে।[] অবস্থা দৃষ্টে প্রাচীন নিষাদ জাতি, হরিবংশে কথিত কোল জাতি, এবং বর্ত্তমানকালীন কোল আখ্যাধারী মুণ্ডা জাতির একত্ব সম্বন্ধে সন্দেহ করিবার বিশেষ কোন কারণ লক্ষিত হয় না।

 আদিম মুণ্ডা ভাষা, ও তাহার রূপান্তরে গঠিত অন্যান্য শাখা-ভাষা সকল দৃষ্টে পণ্ডিতগণ বহুতর তথ্যের মীমাংসায় সমর্থ হইয়াছেন। মুণ্ডা-ভাষা বর্ত্তমান সময়ে প্রধানতঃ ছোট নাগপুর বিভাগীয় প্রান্তরে পরিদৃষ্ট হইয়া থাকে। বহু ভাষাবিৎ গ্রিয়ারসান সাহেব উপরোক্ত পুস্তকের ভূমিকার লিখিয়াছেন, “The principal home of the Munda languages at the present day is the Chotanagpur plateau. * * They are almost everywhere found in the hills and jungles, the plains & valleys being inhabited by people speaking some Aryan language.” অর্থাৎ বর্ত্তমান সময়ে মুণ্ডাভাষা প্রধানতঃ ছোটনাগপুর বিভাগে দৃষ্ট হইয়া থাকে। মুণ্ডাভাষী লোক সাধারণতঃ পর্ব্বত ও জঙ্গলে বাস করিয়া থাকে। সমীপবর্ত্তী সমতলে আর্য্যভাষাভাষী ব্যক্তিগণ বাস করে।”

 কালক্রমে সংস্কৃতমূলক-ভাষার সংস্রবে আসিয়া অনেক স্থলে মুণ্ডা জাতীয় লোক সমূহ ক্রমশঃ সংস্কৃতমূলক বাঙ্গালা, হিন্দী,


  1. করুত্থামাদথাক্রোড় শ্চত্বার স্তস্য চাত্মজাঃ। পাণ্ড্যশ্চ কেরলশ্চৈব কোলশ্চোপশ্চ পার্থিবঃ। তেষাং জনপদাঃ স্ফীতাঃ পাণ্ড্যাঃ কোলাঃ সকেরলাঃ। হরিবংশ, ২২ অ।