প্রভৃতি ভাষা বলিতে শিখিয়াছে। এবং তাহাদের কথিত ভাষার মধ্যেও অনেক সংস্কৃত শব্দ প্রবেশ লাভ করিয়াছে। সেই জন্য গ্রিয়ারসান সাহেব উক্ত ভুমিকার একস্থানে লিখিয়াছেন “The Munda race is nuch more wideiy spread than the Muuda languages.” অর্থাৎ “মুণ্ডাভাষা অপেক্ষা মুণ্ডাজাতি অধিকতর বিস্তৃতি লাভ করিয়াছে।” প্রকৃত পক্ষে ছোটনাগপুর বিভাগের অন্তর্গত অযোধ্যা পর্ব্বতশ্রেণীর পূর্বাংশের মুণ্ডাবংশীয় ভূমিজগণ বাঙ্গালা ভাষায় কথাবার্ত্তা কহে। ছোটনাগপুরের অন্তর্গত মানভূম জেলার অধিবাসী মুণ্ডাগণের সম্বন্ধে গ্রিয়ারসান সাহেব লিখিয়াছেন, “InManbhum they are found in the west, and according to Mr, Risley speak Mundari. the Bhumij on the east side of the Ajodhya range speak Bengali.
L. S. Vol IV, p 54.
আমরা পূর্ব্বে বলিয়াছি আদিন মুণ্ডাভাষা বহু শাখায় বিভক্ত হইয়া বিভিন্ন রূপ ও বিভিন্ন নাম ধারণ করিয়াছে। গ্রিয়ারসান সাহেব তাঁহার রচিত পুস্তকের চতুর্থখণ্ডে মুণ্ডাভাষার যে সকল শাখা-ভাষার তালিকা দিয়াছেন, ভূমিজভাষা তাহাদের অন্যতম। সাহেব উপরোক্ত পুস্তকে বিবিধ শাখা-ভাষার অনুশীলন করিয়া সিদ্ধান্ত করিয়াছেন,—“Santali, Mundari, Bhumij. Birhar, Koda, Ho, Turi, asuri and Korwa are only slightly differing forms of one and the same language. All these tribes are according to Santali traditions, descended from the same stock, and were once known as Kherwars or Kharwars.” L. S. Vol IV p 21.